1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

দুই ভাইয়ের দ্বন্দে অভিমানে বিষপান

  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৪৮৩ জন পঠিত
দুই ভাইয়ের দ্বন্দে অভিমানে বিষপান
দুই ভাইয়ের দ্বন্দে অভিমানে বিষপান

সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে দুই ভাইয়ের দ্বন্দে বড় ভাইয়ের স্ত্রীকে মারপিটের ঘটনা ঘটেছে। এতে অভিমান করে ভাবির বিষপানে আত্মহত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার আকোটের চর ইউনিয়নের সরদার ডাঙ্গী গ্রামের আলিমুদ্দিন শেখের দুই পুত্র হাবিব শেখ (৪৬) ও আক্কাস শেখের (৪২) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত (২৬ এপ্রিল) বুধবার সকালে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে, এসময় হাবিবের স্ত্রী হামিদা বেগম (৩৮) তাদেরকে ফেরাতে আসলে ছোটভাই আক্কাস শেখ তাকে বেধড়ক মারপিটসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এতে অভিমান করে হামিদা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় অভিযোগের বাদী বড় ভাই হাবিব শেখ এর সাথে কথা হলে জানা যায়, এ সংবাদ লেখা পর্যন্ত সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন রয়েছে এবং ফরিদপুর দায়রা জজ আদালতে মামলা প্রক্রিয়াধীন । অভিযোগে হাবিব শেখ বলেন, আমার ছোটভাই আক্কাস আমাকে দীর্ঘদিন ধরে আমার বিভিন্ন কর্মকান্ডে বাঁধার সৃষ্টি করে আসছে। এরই এক পর্যায়ে গতকাল আমার বাড়ির ফার্মের মুরগী বিক্রির জন্য এলাকায় মাইকিং করলে সে ক্ষিপ্ত হয়। সে আমার পার্শ্ববর্তী বাড়ির ভগ্নিপতি মোতালেব বেপারীকে সাথে নিয়ে আমার উপর হামলা চালায় ও আমার স্ত্রীকে মারপিট করে।

এতে সে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।এ ঘটনায় অভিযুক্ত আক্কাস শেখের সাথে বিভিন্ন ভাবে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। এস.আই ইলিয়াস হোসেন বলেন, বিষয়টি শুনেছি, তাদের থানায় অভিযোগ দেওয়ার কথা এখনো তারা থানায় অভিযোগ জমা দেয়নি। সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION