1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দীর্ঘ ৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৭৮ জন পঠিত
দীর্ঘ ৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দীর্ঘ ৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাহমুদুর রহমান (তুরান), ভাঙ্গা : দীর্ঘ সাত বছরের বেশি সময় পলাতক থাকার পর মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ। গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রাম থেকে আসামি মো:আব্দুস সালাম(৪৫) কে গ্রেফতার করা হয়। দুপুরে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম এ তথ্য জানান।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারুল ইসলাম বলেন, সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাসিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে অভিযান চালিয়ে মো:আব্দুস সালাম নামের একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো:আব্দুস সালাম একজন মাদক ব্যবসায়ী।

২০১২ সালে ভাঙ্গা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় ২০১৭ সালে তাকে যাবজ্জীবন কারাদন্ড ও গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন আদালত। এরপর থেকে তিনি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন। তিনি আরো বলেন, গ্রেফতারের পর দুপুরে তাকে ফরিদপুর কারাগারে পাঠান হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION