1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দীর্ঘ ১০ বছর পর নগরকান্দা উপজেলা আ’লীগের সম্মেলন

  • Update Time : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৮৫ জন পঠিত
দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ'লীগের সম্মেলন
দীর্ঘ ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ'লীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রায় ১০ বছর পর ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ’লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর নগরকান্দার এম,এন একাডেমি মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনটি ঘিরে উপজেলার নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। সর্বশেষ ২০১৩ সালের ৩১ জানুয়ারি এ উপজেলায় সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে এ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে জেলা আ’লীগ। এতে, প্রয়াত সংসদ উপনেতা ও ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী লাবুকে আহ্বায়ক ও নগরকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়াকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বর্তমান নগরকান্দা উপজেলা আ’লীগের সকলকেই এ কমিটির সদস্য করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) জেলা আ’লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্রে নগরকান্দা উপজেলা আ’লীগের প্রস্তুতি কমিটি গঠনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, নগরকান্দা উপজেলায় সর্বশেষ ২০১৩ সালের ৩১শে জানুয়ারি আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনে সদ্য প্রয়াত ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর বড় ছেলে আয়মন আকবর চৌধুরী বাবলুকে সভাপতি ও বেলায়েত হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় আ’লীগ ও জেলা আ’লীগের নেতৃবৃন্দ। এরপর বিভিন্ন সময়ে সম্মেলন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা আর আলোর মুখ দেখেনি।

নগরকান্দা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া বলেন, দীর্ঘ প্রায় ১০ বছর পর আগামী ২০ নভেম্বর নগরকান্দার এম,এন একাডেমি মাঠে উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রস্তুতি কমিটি গঠন করেছে জেলা আ’লীগ। এ সম্মেলনে ঢাকার আ’লীগের কেন্দ্রীয় নেতাবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানান এ উপজেলা আ’লীগের নেতা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION