1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও লিটন ঢালী

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৪৭৭ জন পঠিত
দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও লিটন ঢালী
দশম শ্রেণি পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও লিটন ঢালী

সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে দশম শ্রেণি পড়ুয়া ১৬ বছর বয়সী এক ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী। ঐ ছাত্রী উপজেলার কৈজুরী ইউনিয়নের আকুনের চরপাড়া গ্রামের ফরিদ সরদার এর কণ্যা। জানা যায় গত ১৩ জানুয়ারি ঐ ছাত্রীর পিতা এ বিয়ের আয়োজন করলে ফরিদপুর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জরুরী নম্বর ১০৯ থেকে উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীকে জানানো হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার ফোর্সসহ বিয়ে বাড়ীতে হাজির হয়ে তাৎক্ষণিকভাবে বিয়ে বন্ধ করে দেন। এ ছাড়াও ঘটনাস্থলে মেয়ের পিতাকে আটক করা হলে তিনি তার দোষ স্বীকার করে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। একই সাথে কন্যার ১৮ বছর বয়স পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা প্রদান করেন ফরিদ সরদার। এ বিষয়ে ফরিদপুর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার এম.এ. নাহার জানান, আমাদের জরুরী নম্বরে এ বাল্য বিবাহের বিষয়টি জানানো হলে ইউএনও মহোদয় এর হস্তক্ষেপে বিবাহটি বন্ধ করা হয়।

এ ছাড়াও পরবর্তিতে এই ছাত্রীর ১৮ বছরের আগে যাতে বিবাহ না দিতে পারে সে বিষয়ে ইউএনও মহোদয়ের নেতৃত্বে বিশেষ তদারকি করবে ফরিদপুর মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী জানান, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের জরুরী নম্বরের মাধ্যমে বিষয়টি অবগত হয়েই আমি সংঙ্গিয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে বিবাহের বিষয়টি নিশ্চিত হই। পরে কণ্যার পিতা দোষ স্বীকার করে ১৮ বছরের আগে ঐ মেয়ের বিবাহ দিবেনা মর্মে মুচলেকা দেন ফরিদ সরদার।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION