1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

দলিল লেখক এনায়েতের মৃত্যুতে সাবরেজিস্টার অফিসে অর্ধদিবস কর্মবিরতি

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৪২২ জন পঠিত
দলিল লেখক এনায়েতের মৃত্যুতে সাবরেজিস্টার অফিসে অর্ধদিবস কর্মবিরতি
দলিল লেখক এনায়েতের মৃত্যুতে সাবরেজিস্টার অফিসে অর্ধদিবস কর্মবিরতি

মনির মোল্যা, সালথা : ফরিদপুরের সালথায় দলিল লেখক সমিতির সদস্য মোঃ এনায়েত হোসেন মোল্লার অকাল মৃত্যুতে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সোমবার (২৪ জুলাই) অর্ধদিবস ও কর্মবিরতি পালন করেছেন সাবরেজিস্টার অফিস ও দলিল লেখকবৃন্দ। দলিল লেখক সমিতির সভাপতি মোঃ এনায়েত হোসেন চান মিয়ার সভাপতিত্বে সাবরেজিস্টার অফিস চত্বরে এক শোক সভা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবরেজিস্টার মোঃ মোস্তাফিজুর রহমান, দলিল সমিতির সাবেক সভাপতি আজমুল হক, সিনিয়র সহ-সভাপতি কামাল বিশ্বাস, সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শিবু নাগ, কর্যকরি সদস্য সাহিদুজ্জামান সাহিদসহ সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা- কর্মচারী ও দলিল লেখক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ। শোক সভায় বক্তারা বলেন, দলিল লেখক মোঃ এনায়েত হোসেনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দলিল লেখক পরিবারের দেড় যুগের প্রিয় মুখ মো এনায়েত হোসেন-এর কর্মময় জীবন সকলের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রসঙ্গত, গত (২০ জুলাই) রাত ৩ টার দিকে ব্রেনষ্টোক জনিত কারনে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION