1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

তরুণ কবি জিয়াউল হক মিয়াজির ১ম মৃত্যু বার্ষিকী পালন

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৪৩০ জন পঠিত
তরুণ কবি জিয়াউল হক মিয়াজির ১ম মৃত্যু বার্ষিকী পালন
তরুণ কবি জিয়াউল হক মিয়াজির ১ম মৃত্যু বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের তরুণ কবি জিয়াউল হক মিয়াজির প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের আয়োজনে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্মরণ সভায় সভাপতিত্ব করেন চাঁদের হাট ফরিদপুরের সভাপতি সাহাদাত হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাংবাদিক লেখক মফিজ ইমাম।

প্রয়াত কবি জিয়াউল হকের জীবন ও কর্মের উপর আলোকপাত করে অন্যদের মধ্যে বক্তব্য দেন কবির পরিবারের সদস্য শারমীন পারভীন, ছাড়াকার মাহাফুজ খান, কবি-র বন্ধু সংগীত শিল্পী বাদল দাস, সাংবাদিক ওয়ালি নেওয়াজ ও বিজয় পোদ্দার, শিল্পী আরাফাতুল কবির প্রমুখ। বক্তারা বলেন, কবি জিয়াউল হক মিয়াজী অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন তার কাজের মধ্যে। এ স্মরণ সভায় জিয়াউল হক মিয়াজীর উপর একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়। প্রসঙ্গত গত বছর এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ফরিদপুর শহরের আলীপুর মহল্লার বাসিন্দা কবি জিয়াউল হক মিয়াজী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION