1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

তছনছ পরিবারে অনিশ্চিত দুটি শিশুর জীবন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৪৮৫ জন পঠিত
তছনছ পরিবারে অনিশ্চিত দুটি শিশুর জীবন
তছনছ পরিবারে অনিশ্চিত দুটি শিশুর জীবন

স্টাফ রিপোর্টার : দুইবছর যাবত প্যানক্রিয়াস ক্যান্সারের সাথে লড়াই করছেন দুই শিশুর মা শাহানাজ পারভীন। কিন্তু ব্যয়বহুল এই রোগের চিকিৎসাব্যয় মেটাতে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবার। তার স্বামী একজন প্রাইমারি স্কুলশিক্ষক। সঞ্চয় ও সম্বলের সবটুকুই শেষ স্ত্রীর চিকিৎসায়। মাবাবাও নেই সহায়তা করার। ফলে এখন অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না তার। ৮টি কেমো থেরাপির পরেও সুস্থ হতে না পেরে ভারতের চিকিৎসা দেখিয়েছেন। গত ১০ ডিসেম্বর ফলোআপ চিকিৎসার জন্য তার ভারতের আবারো ভারতে যাওয়ার কথা ছিলো। কিন্তু টাকার অভাবে সেটি আর সম্ভব হচ্ছে না। শাহানাজ পারভীনের স্বামী ওবাইদুর রহমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ৯৮ নং থানমাত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।

বড় ছেলে সাজেদুর রহমান তামিম ভাঙ্গা সরকারি পাইলট স্কুলের ৮ম শ্রেণির আর ছোট ছেলে শফিকুর রহমান তাসিন ভাংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র। মায়ের অসুস্থতার কারণে থমকে গেছে তাদের শিক্ষা জীবন। অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য তারা পালা করে একদিন বাদে একদিন স্কুলে যায়। আর স্বামী সন্তানদের জন্য অসুস্থ শরীর নিয়েই সংসারের ঘানি টানছেন শাহানাজ। এখন সরকারি কিংবা মহানুভব ব্যক্তিদের আর্থিক সহায়তা ছাড়া তাকে চিকিৎসা দিয়ে বাঁচিয়ে তোলা সম্ভব না। ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ পান্না মিয়া বলেন, অনেকদিন যাবত ওবাইদুর রহমানের স্ত্রী অসুস্থ। এ পর্যন্ত তিনি কখনো কারো দ্বারস্থ হননি। আমরা পৌরসভা থেকে সামান্য সহায়তা করতে পারি। কিন্তু তাতে তার কাজ হবেনা।

এ অবস্থায় তারা সংশ্লিষ্টদের প্রতি আকুল আকুতি জানিয়েছেন একটু সাহায্য সহযোগিতার জন্য। শাহাজান পারভীনের স্বামী ওবাইদুর রহমান বলেন, এ পর্যন্ত তার স্ত্রীর চিকিৎসায় প্রায় ৭ লাখ টাকা ব্যয় হয়েছে। সঞ্চয়ের সবটুকুই চলে গেছে। এখন আরো ৩ থেকে ৪ লাখ টাকা দরকার। কিন্তু টাকার অভাবে স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে যেতে পারছেন না। এই অসুস্থ মাকে বাঁচিয়ে তুলতে সোনালী ব্যাংক, ভাঙ্গা উপজেলা শাখার হিসাব নম্বর ২০০৩২৩৪২৪০৫৩১ এর মাধ্যমে শাহনাজ পারভীনের চিকিৎসায় সহযোগীতা করা যাবে। তার মোবাইল বিকাশ নম্বর ০১৯১১৬৮০১৩৭ পার্সোনাল।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION