1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

টানা পাঁচ দিনের মতো চলছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৩৬৩ জন পঠিত
টানা পাঁচ দিনের মতো চলছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
টানা পাঁচ দিনের মতো চলছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : টানা পাঁচ দিনের মতো ফরিদপুরে চলছে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ। ফরিদপুর সদর উপজেলা জুড়ে হা-মীম গ্রুপের সৌজন্যে গরিব মানুষের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ.কে. আজাদ। বুধবার দুপুরে স্থানীয় ঈশানগোপালপুর ইউনিয়নের লক্ষ্মী দাসের হাটে সাড়ে সাতশ অসহায় মানুষের হাতে উপহার তুলে দেয়া হয়। ঈদের আগে রোজার মাসে চাল, ডাল, তেল, সেমাই ও চিনির বিশেষ এই প্যাকেটটি উপহার পেয়ে ভীষন খুশী প্রান্তিক জনগোষ্ঠীর বাসিন্দারা।

ওই অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য বিপুল ঘোষ। সেখানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ. কে. আজাদ ও সাদিকুজ্জামান মিলন পাল, সহ-সভাপতি ফারুক হোসেন ও মাইনুদ্দিন আহম্মেদ মানু, জেলা আওয়ামীলীগের সদস্য শহীদুল ইসলাম নিরু, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, পরিচালক মো. বেলাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খান মো. শাহ সুলতান রাহাত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারন সম্পাদক ফাহিম আহম্মেদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ তার বক্তব্যে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে যার প্রভাব উন্নত বিশ্বেও পড়েছে। এর মধ্যেও বাংলাদেশ সকল ক্ষেত্রে উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রা অব্যহত রাখতে পেরেছে জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের করেনে। শেখ হাসিনাকে আবারো বিজয়ী করে উন্নয়নের ধারাকে অব্যহত রাখার আহবান জানিয়ে এই সিনিয়র নেতা বলেন, প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার নিয়েও যারা নোংরা রাজনীতি করে, তারা প্রকারান্তরে প্রধানমন্ত্রীর উদ্যোগকে বাধাগ্রস্থ করে।

দলের ভেতরে থেকে যারা এসব করছেন, তারা যদি সংশোধন না হন তাহলে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যাবস্থা নেয়ার সূপারিশ করা হবে। এ.কে. আজাদ বলেন, এই সামান্য উপহার আপনাদের মুখে সাময়িক হাসি ফোটাবে, সে হাসিকে দীর্ঘস্থায়ী করতে হলে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা-দীক্ষায় ও কর্ম দক্ষতায় পারদর্শী করে গড়ে তুলতে হবে। তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের আশ্বাস দিয়ে তিনি বলেন, ফরিদপুর অঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবধরনের সহযোগিতা।করা হবে।

প্রধান মন্ত্রী পদ্মাসেতু করে দিয়েছেন, এখন তার নির্দেশে আমরা ফরিদপুরে কল কারখানা গড়ে তুলার কাজে হাত দিয়েছি যেখানে অনেক বেকার শ্রমিক কাজ পাবেন। ৯ দিন ব্যাপী এই বিতরণ কর্মসূচি ফরিদপুর সদরের ১২ টি ইউনিয়ন ও পৌর এলাকার ২৭ টি ওয়ার্ডের মোট ১০ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে দেয়া হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION