1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

জ্বালানি তেল, পরিবহনভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ (ভিডিওসহ)

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৩৯ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া লাগামহীনভাবে বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
সোমবার বিকালে ফরিদপুর প্রেসক্লাবের এর সামনে বিএনপির কোতয়ালী থানা কমিটির আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম- আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।
ফরিদপুর কোতোয়ালী থানা বিএনপির সভাপতি আব্দুর রউফ মিয়ার সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা, সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

https://youtu.be/PjDckNHibqo

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে দেশে আজ সাধারণ মানুষ শান্তিতে নেই। জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন, সাধারণ জনগণের ক্রয়সীমার বাইরে চলে গেছে শুধু মাত্র এই সরকারের সীমাহীন দুর্নীতির কারনে। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION