1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও টাস্কফোর্স কমিটির সভা 

  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ১২৫৬ জন পঠিত
মানিক দাস :
ফরিদপুরে  জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক অতুল সরকার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, জেলা সেনেটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান, জেলা বাজার কর্মকর্তা শাহাদাত হোসেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আশুতোষ বিশ্বাস, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ আশরাফুল ইসলাম, জেলা কনজুমারস এসোসিয়েশনের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ
 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান। সভায় অক্টোবর ২০২০ মাসে বিভিন্ন বাজারে ২৮ টি অভিযান পরিচালনা করা হয়। এতে ৩০ টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৬৫,০০০/- জরিমানা আদায় করা হয় এবং একটি লিখিত অভিযোগের নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে মনিটরিং অব্যাহত আছে এবং আগামী দিন গুলোতে মনিটরিং আরোও জোরদার করা হবে। যে সকল অসাধু ব্যবসায়ী পেয়াজ, মসুর, ডাল ও চাউল মজুদ করে দাম বৃদ্ধি করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণসহ জনসাধারণকে মাস্ক ব্যবহারে সতর্ক ও তদারকি ব্যবস্থা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION