1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

জাল দলিল বাতিলের প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৪৭২ জন পঠিত
জাল দলিল বাতিলের প্রতিবাদে মানববন্ধন
জাল দলিল বাতিলের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় পৌরসভার অন্তর্গত নুরপুর ও হাসামদিয়া মৌজার জমির জাল দলিল বাতিলের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবাররা । সোমবার বিকেলে ভাঙ্গা মোনসেফ কোর্ট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানবন্ধনে ভুক্তভোগী পরিবারের ডা দীলিপ চন্দ্র রায় , বিমল চন্দ্র রায় ও কমল চন্দ্র রায় জানান, গোবিন্দ চন্দ্র রায় , তার মেয়ে পদ্মা রাণী রায়কে ২ বছর বয়সে রেখে মারা যায়। গোবিন্দ চন্দ্র মারা যাবার পর তার স্ত্রী তার পিত্রালয় অথবা ভারতে চলে যায় ।

দীর্ঘ ২০/২৫ বছর ধরে আমাদের পরিবারের সাথে কোন যোগাযোগ নেই এই বিষয়টি লতিফ ভেন্ডার ও হাবিবুর রহমান জানতে পেরে মিথ্যা পদ্মা রাণী বানিয়ে গোপালগঞ্জ জেলার ঠিকানা ব্যবহার করে প্রথমে আম-মোক্তার দলিল করে ৩৭ শতাংশ জমি নিজের নামে করে নেন লতিফ ফকির। পরবর্তীতে লতিফ ফকির তার স্ত্রী কুলসুম বেগমের নামে সাব কবলা দলিল করে নেন । যার তারিখ ১২/১২/২০ ইং ও ১৪/১২/২০২০ ইং। জাল দলিল নং যথাক্রমে ৬২৮৪ ও ৫৭০৮। ভাঙ্গা সাব –রেজিস্ট্রি অফিসের দলিল লেখক লতিফ ফকির , তার স্ত্রী কুলসুম বেগম ও হাবিবুর রহমান এর নামে জাল দলিল তৈরি করে বর্তমানে জমি দখলের চেষ্টা চালাচ্ছেন । প্রকৃত জমির মালিকরা তদন্ত সাপেক্ষে এই জাল দলিল বাতিল করে দলিল লেখক লতিফ ফকিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার দাবি জানান ।

অপর অভিযোগকারী এমডি ফিরোজ খয়রাতি বলেন , যেকোন সময় দলিল লেখক লতিফ ফকির ও হাবিবুর রহমান গংরা আমাদের যেকোন সময় ক্ষতি সাধন করতে পারে , আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি । এ বিষয়ে অভিযুক্ত লতিফ ফকির ও হাবিবুর রহমান জানান , আমরা পদ্মা রাণী রায় থেকে নিয়মতান্ত্রিক ভাবে কমিশনের মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নেই । আমরা কোন জাল দলিল করে জমি খরিদ করি নাই । প্রাপ্য মুল্য দিয়ে জমি ক্রয় করেছি । অভিযোগকারীদের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন । জাল দলিলের বিষয়ে পদ্মা রাণী রায়ের চাচারা আদালতে মামলা করেছেন যা চলমান আছে । আদালতই সিদ্ধান্ত দিবে আমার দলিল জাল না সঠিক দলিল ।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION