1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

জামিন পেলেন সালথার সেই উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ

  • Update Time : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪২৮ জন পঠিত
জামিন পেলেন সালথার সেই উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ
জামিন পেলেন সালথার সেই উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ও ইফতারি খাওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলার পর একটি মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে ফের হামলার ঘটনায় হওয়া দুই মামলায় জামিন পেয়েছেন সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর (৪২)। সোমবার (১৭ এপ্রিল) সকালে ফরিদপুরের ছয় নম্বর আমলি আদালতে পুলিশের জিআরও শ্যামল মিত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলী আদালতের বিচারক মো. ফারুক হোসাইন এ জামিন দেন।

আদালত সূত্রে জানা যায়, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে হওয়া দুটি মামলার একটি পূর্ণ জামিন ও আরেকটিতে পুলিশ রিপোর্ট পাওয়া পর্যন্ত জামিন বহাল রাখা হয়। গত ০২ এপ্রিল সালথার বড় বালিয়া গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে একটি অতর্কিত হামলার ঘটনার বিচারের দাবিতে একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্র নিয়ে ফের হামলা চালায় প্রতিপক্ষ। এসময় নারী-পুরুষ শিশুসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে এ ঘটনায় গত রবিবার (০৯ এপ্রিল) সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। যার একটির মামলা নং-১২ ও অপরটির মামলা নং-১৩।

মামলা দু’টির বাদী সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দোহার গট্টি গ্রামের মো. জাহাঙ্গীর মাতুব্বর ও অপরটির বাদী একই ইউনিয়নের কসবা গট্টি গ্রামের লিয়ন মোল্যা। পৃথক দুটি মামলায় উপজেলা চেয়ারম্যানসহ মোট ১১৭ জনকে আসামী করা হয়। এর আগে বুধবার (০৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়াগট্টি বাজারে মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে পাশের দোহার গট্টি এলাকায় ও পরে মীরের গট্টি এলাকায় পৃথক দুটি হামলার ঘটনা। সে হামলার ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION