1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

জামিন পেলেন সালথার আওয়ামীলীগ নেতা সাব্বির চৌধুরী

  • Update Time : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৪ জন পঠিত
জামিন পেলেন সালথার আওয়ামীলীগ নেতা সাব্বির চৌধুরী
জামিন পেলেন সালথার আওয়ামীলীগ নেতা সাব্বির চৌধুরী

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলা ও থানা ভাংচুরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নম্বর আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এমএ সামাদ বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, সালথায় করোনা মোকাবিলায় গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল তান্ডবের ঘটনায় সালথা উপ‌জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পু‌লিশ। এ মামলায় তিনি ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION