1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

“জামায়াত-বিএনপিকে সায়েস্তা করার ঘোষনা” (ভিডিওসহ)

  • Update Time : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৭ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
এবার গর্ত থেকেও জামাত-বিএনপিকে ধরে এনে সায়েস্তা করার ঘোষনা দিলেন আওয়ামীলীগ ও শ্রমিকলীগ নেতারা। সারাদেশে বিএনপি, জামায়াত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদে শনিবার বিকাল থেকে রাত পর্যন্ত চলা প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষনা দেন নেতৃবৃন্দ। এসময় তারা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে রোববার থেকে রাজপথ দখলে নেয়ারও ঘোষনা দেন।

ভিডিও :

https://youtu.be/OnoVMb1V7So

এর আগে হাজার হাজার নেতাকর্মী জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখা আয়োজিত শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে ছুটে আসেন। সংগঠনটির আহ্বায়ক গোলাম মো. নাছিরের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর ঢল নামায় কয়েক ঘন্টার জন্যে থমকে যায় শহর। সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ থাকায় মানুষ আশে পাশের এলাকায় অবস্থান নেন। গোলাম মো. নাসিরের প্রাণ সঞ্চার করা এ আয়োজনে উজ্জীবিত ছিলেন নেতা কর্মীরা। তাইতো জামাত-বিএনপি রুখতে ঝাপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ নেতাকর্মীরা।
সমাবেশের প্রধাণ অতিথি জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আজম খসরু বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গত এক সপ্তাহে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি সরকারকে বেকাদায় ফেলার চেষ্টা করছে। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না।
সাধারন সম্পাদকের এই দৃঢ় উচ্চারণ সাহস জোগায় হাজার হাজার নেতাকর্মীর মনে। তাইতো বৃষ্টির মধ্যেও হাজারো মানুষ ত্যাগ করেনি সমাবেশস্থল।
জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক গোলাম মোঃ নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আজম খসরু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এছাড়াও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের আহ্বায়ক কাজী আব্দুস সোবহান, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION