1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মধুখালীতে প্রস্তুতি

  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৫৯০ জন পঠিত
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মধুখালীতে প্রস্তুতি
জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মধুখালীতে প্রস্তুতি

মধুখালী সংবাদদাতা : ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন ও ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বড়ছেলে শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী এবং ৮ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী এবং শাহাদত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শামীম আরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মো. ফারুক হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আ. ওহাব ও প্রশাসনের দপ্তর প্রধানগনসহ গণ্যমাণ্য ব্যক্তি এ সময় উপস্থিত ছিলেন। দিবসগুলি যথাযথ উদযাপনে সভায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION