1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

জটিল রোগে আক্রান্ত হাফেজ তরিকুলের বাবা বাঁচতে চান

  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৭১৮ জন পঠিত
জটিল রোগে আক্রান্ত হাফেজ তরিকুলের বাবা বাঁচতে চান
জটিল রোগে আক্রান্ত হাফেজ তরিকুলের বাবা বাঁচতে চান

স্টাফ রিপোর্টার : দুই মেয়ে, এক ছেলের সংসার। দিনমজুর হলেও ভালোই কাটছিল সংসার। এরই মধ্যে ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল মাথায়। জানতে পারলেন কিডনি রোগে আক্রান্ত তিনি। এরপর থেকে সবকিছু ওলটপালট-এটি তিন বছর আগের কথা। গত তিন বছরে প্রতি সপ্তাহে দুই বার করে ডায়ালাইসিস করতে গিয়ে এখন অনেকটাই নিঃস্ব তিনি। বলছিলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলাধীন বাজিতপুর গ্রামের বাসিন্দা মো: ইয়ার আলীর কথা। তার একটিমাত্র ছেলে হাফেজ তরিকুল ইসলাম। ছেলে যা উপার্জন করেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে তা দিয়ে সংসার চালাতেই হিমশিম অবস্থা, বাবার চিকিৎসা তিনি কিভাবে করবেন?

হাফেজ তরিকুল ইসলাম বললেন, আমাদের বেশ ভালোই চলছিল কিন্তু আব্বার অসুস্থতার পর আমাদের সংসার এলোমেলো হয়ে গেল। এখন তার চিকিৎসাভার বহন করা আমার ওপর সম্ভব হচ্ছে না। তাই সমাজের মানবিক বিত্তশালীদের প্রতি আমার অনুরোধ আপনারা আমাদের পাশে দাঁড়ান। এ প্রসঙ্গে ওই এলাকার ইউপি সদস্য মোহাম্মদ সিদ্দিক বলেন, ইয়ার আলী এমনিতেই দরিদ্র লোক। তার ওপর এই অসুস্থতা তাকে নিঃস্ব করে দিয়েছে। প্রতি সপ্তাহে দুই বার ডায়ালাইসিস করার কারণে তিনি একেবারে অসহায় হয়ে পড়েছেন। সুতরাং কেউ যদি তাকে সহায়তা করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো: ০১৮৭৫১০৬৯৬৬ (হাফেজ তরিকুল ইসলাম-বিকাশ পারসোনাল)।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION