1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র – সংবাদ সম্মেলনে পুলিশ সুপার 

  • Update Time : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৪৮ জন পঠিত
ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র - সংবাদ সম্মেলনে পুলিশ সুপার 
ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র - সংবাদ সম্মেলনে পুলিশ সুপার 

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে রাজেন্দ্র কলেজের অনার্স (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের শিক্ষার্থী বহুল আলোচিত প্রান্ত মিত্র (২৩) কলেজ হত্যাকান্ডে জড়িত ৪ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নিকট থেকে জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত। আজ বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

গ্রেফতারকৃতরা হলো, তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)। পুলিশ সুপার বলেন,গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পরে একইরাতে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার নিকট থেকে নগদ টাকা ও মালামাল ছিনতাই সহ আরো ২টি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তিনি বলেন, গ্রেফতারকৃতরা সবাই মাদকসেবি। জেলখানা থেকে তাদের পরিচয়। তারা মাদকসেবন ও ফুর্তির জন্য এসব ছিনতাই করতো।

প্রান্তকে হত্যা করে ছিনতাইয়ের পর তারা শহরে আরো কয়েকটি ছিনতাই সংগঠিত করে। তাদের নিকট থকে হত্যাকান্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জ সহ হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে শেষে নিহত প্রান্তের মা কান্নাজড়িত কন্ঠে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, গত সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে হৃদয় নামে এক বন্ধুর ফোন পেয়ে শহরের ওয়ারলেসপাড়ার বাসা থেকে রিকশায় করে শিশু হাসপাতালের উদ্দেশে যাওয়ার পথে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত। এর দুদিন পরে বুধবার (২৭ জুলাই) দিবাগত রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় এ মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION