1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চুরির অভিযোগে আটককৃত যুবকের লাশ উদ্ধার : পলাতক বাড়িওয়ালা

  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৪৭১ জন পঠিত
চুরির অভিযোগে আটককৃত যুবকের লাশ উদ্ধার : পলাতক বাড়িওয়ালা
চুরির অভিযোগে আটককৃত যুবকের লাশ উদ্ধার : পলাতক বাড়িওয়ালা

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি গ্রামের বাবু শেখ (১৯) নামের এক যুবককের গলায় ফাস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। থানা পুলিশ লাশ উদ্ধার করে বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। বাবু শেখ খরসূতি গ্রামের মো. মিজানুর শেখের ছেলে। ঘটনার পর বাড়ির মালিক পলাতক রয়েছে।

বাবু শেখের চাচী জোসনা বেগম (৩৫) ও দাদা নইমুদ্দিন শেখ (৭৫) জানান, গত ১ মাস আগে বাবু শেখ একই গ্রামের জাফর শেখের নছিমনের ভ্যাটারি চুরি করে। সেই সূত্র গত মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জাফর শেখের বাড়ির পাশ দিয়ে আসার সময় বাবু শেখকে ডেকে নিয়ে ঘরে আটকিয়ে রাখে। তার বাড়ির লোকজন তাকে আনতে গেলে জাফর শেখ তাকে না দিয়ে ফিরিয়ে দিয়ে বাবুকে আটকিয়ে রাখে।

পরের দিন বুধবার (৯ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে জাফর শেখ বাবুর চাচী জোসনা বেগমকে ফোন করে বলে বাবু গলায় ফাস নিয়েছে। প্রতিবেশি শিপ্লী বেগম (৩৫) বাবুকে জাফর শেখের সোয়ার ঘরের তালের ডাসার সাথে গলায় লাইলনের রশি দিয়ে ঝুলতে দেখে পরিবারের লোকজনের সহায়তায় বোয়ালমারী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং লাশটি বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই কাজী আবুল বাশার বলেন, লাশ উদ্ধার করে বৃহস্প্রতিবার ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে লাশের গায়ে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যির কারন জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION