1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

চিনির পাইকারি ও খুঁচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৪৭৫ জন পঠিত
চিনির পাইকারি ও খুঁচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান
চিনির পাইকারি ও খুঁচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে চিনির পাইকারি ও খুঁচরা দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (২২ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জেলা শহরের চকবাজার ও ঝিলটুলীতে চিনির পাইকারি ও খুঁচরা দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধার্য্যকৃত মূল্য থেকে চিনির মূল্য বেশি রাখা, চিনির ক্রয় রশিদ না থাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য যথাযথভাবে সংরক্ষণ না করার অপরাধে চকবাজারের মেসার্স মা স্টোরকে ৫ হাজার টাকা এবং ঝিলটুলীতে স্বপ্ন সুপার শপকে ১০ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের গোডাউনে চিনির মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর । জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্ব অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খান, জেলা পুলিশের ১টি টিম এবং চকবাজার বণিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION