1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

চরমাধবদিয়া ইউপি নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোকনের নির্বাচনী প্রচারণা

  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪২৩ জন পঠিত
চরমাধবদিয়া ইউপি নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোকনের নির্বাচনী প্রচারণা
চরমাধবদিয়া ইউপি নির্বাচনে আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী খোকনের নির্বাচনী প্রচারণা

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : আগামী ১৬ মার্চ ফরিদপুর সদর উপজেলার ২ নং চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে দিনব্যাপী গণসং‌যোগ, নির্বাচনী প্রচারণা ও পথসভা ক‌রে‌ছেন আওয়ামী লী‌গ থে‌কে ম‌নোনী‌ত চেয়ারম্যান প্রার্থী এবং চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তুহিনুর রহমান মন্ডল (খোকন)। (২১ ফেব্রুয়ারী) মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ইউ‌নিয়‌নের জুরাইল মোল্যারডাঙ্গী, লোকমান খাঁর ডাঙ্গী, আনোয়ার ব্যাপারী ডাঙ্গী, চৌধুরী ডাঙ্গী, হাফেজ ডাঙ্গী, ছনের ট‍্যাক ও খলিল শেখের বাজারে গণসং‌যোগ ক‌রেন তি‌নি।

গণসং‌যোগকা‌লে রাস্তার দ্বারে প্রতিটি দোকান ও বা‌ড়ীতে প্রবেশ করে তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি ভোটারদের হাতে নৌকা প্রতীকের লিফলেট তু‌লে দেন। গণসং‌যোগকা‌লে নৌকার প‌ক্ষে ভোট‌ চে‌য়ে তার সাথ‌ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সরোজমিনে গিয়ে দেখা যায়, গ্রা‌মের সাধারন মানুষ নৌকার প্রার্থী মোঃ তুহিনুর রহমান মন্ডল (খোকন)কে দে‌খে এ‌গি‌য়ে আ‌সেন এবং তার স‌ঙ্গে করমর্দন করেন।

বৃদ্ধ মহিলারা তুহিনুর রহমানের মাথায় হাত রেখে দোয়া করেন। এ সময় তারা নৌকা প্রতী‌কে ভোট দেওয়ার অ‌ঙ্গিকার ক‌রেন। গণসং‌যো‌গে মোঃ তুহিনুর রহমান মন্ডল ব‌লছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা আমাকে চরমাধবদিয়া ইউনিয়ন বাসির প্র‌তি‌নি‌ধি হি‌সেবে নৌকা প্র‌তীক দি‌য়ে‌ছেন। আসন্ন ১৬ ই মার্চ নির্বাচ‌নে আপনারা নৌকা‌কে ভোট দি‌য়ে জয়ী কর‌লে আপনা‌দের কোন আশাই অপূর্ণ থাক‌বে না। আপনা‌দের সকল আশা আকাঙ্ক্ষার প্র‌তিফলন ঘট‌বে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION