1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতি

  • Update Time : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ১২৪৯ জন পঠিত
চরভদ্রাসনে সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতি
চরভদ্রাসনে সৌদি প্রবাসির বাড়িতে ডাকাতি

মো. মনির হোসেন পিন্টু,চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে জানালার গ্রীল কেটে ঘরে ঠুকে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের এমকে ডাঙ্গী গ্রামে। সৌদি প্রবাসির স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩২) জানান, গত সোমবার রাত দশটার দিকে তিনি তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এক তলা ভবনের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।

দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঘুম ভাঙ্গলে তার কক্ষে গামছা দিয়ে মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা চাঁরজন ব্যক্তিকে দেখতে পান। এসময় তার গায়ে থাকা ওড়ঁনা দিয়ে তার মুখ ও হাত বেধেঁ ফেলে অজ্ঞাতরা। তাদের হাতে পিস্তল সাদৃশ্য বস্তু সহ চাকু ও চায়নিজ কুড়াল ছিল বলে তিনি জানান। এসময় তারা সাবিনার গলায় থাকা একটি স্বর্নের চেইন, হাতে থাকা একটি আংটি ও বালা ছিনিয়ে নেয়।

এছাড়া একটি মোবাইল ও আলমারীতে থাকা ১২ হাজার টাকা নিয়ে যায় তারা। ঘটনার পরে তিনি দেখতে পান, তার ঘরের প্রধান গেটের কাছের একটি ও শোয়ার কক্ষের জানালার গ্রীল কাটা রয়েছে। এব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION