1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

  • Update Time : বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ১১২৯ জন পঠিত
চরভদ্রাসনে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল
চরভদ্রাসনে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : সরকার সয়াবিন তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ফরিদপুরের চরভদ্রাসন বাজারে এখনো পূর্বের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বিশ্ববাজারে তেলের দাম কমায় সরকার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা থেকে লিটারপ্রতি ১৪ টাকা কমিয়ে ১৮৫ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম অনুযায়ী, ২ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৩৭০ টাকা এবং ৫ লিটার বোতলের দাম করা হয় ৯১০ টাকা। কিন্তু চরভদ্রাসন বাজারের চিত্র সম্পূর্ণ উল্টো। সরকার তেলের কমানো নতুন দাম নির্ধারন করে দিলেও ব্যবসায়ীরা এখনো বাজারে পূর্বের বেশি দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে।

গত ১৭ জুলাই বোতলজাত সয়াবিন তেলের দাম পুনর্র্নিধারণ করে সরকার, যা ১৮ জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছিল। তবে বৃহস্পতিবার (২১ জুলাই) থেকেই বাজারে নতুন দামের তেল বিক্রির ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ছয় দিন পার হয়ে গেলেও নতুন দামে সয়াবিন তেল বাজারে খুব একটা মিলছে না। বুধবার (২৭ জুলাই) সরজমিনে চরভদ্রাসন সদর বাজার ঘুরে দেখা যায়, ১ লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকা। আর প্লাস্টিকের ১ লিটার সোয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৯০ টাকা করে। এক ক্রেতা বলেন, সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণার সঙ্গে সঙ্গেই দোকানিরা বাজারে তেলের দাম বাড়িয়ে দেয়।

কিন্তু এখন সরকার তেলের দাম কমানোর ঘোষণার পরেও ব্যবসায়ীরা নানা অজুহাতে বাজারে এখনও পূর্বের দামেই সয়াবিন তেল বিক্রি করে চলেছে। ফরিদপুর জেলা (ক্যাব) এর সভাপতি শেখ ফয়েজ আহম্মেদ জানান, সরকার যেখানে তেলের দাম কমিয়ে পুনঃনির্ধারণ করে দিয়েছে। সেখানে বাজারের কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের ব্যাক্তিস্বার্থে বেশি দামে তেল বিক্রি করাটা খ্বুই দুঃখজনক।এব্যাপারে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা জানান, বিষয়টি আমি দেখতেছি।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION