1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে বঙ্গমাতার জন্মদিন পালিত

  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৯৬৮ জন পঠিত
চরভদ্রাসনে বঙ্গমাতার জন্মদিন পালিত
চরভদ্রাসনে বঙ্গমাতার জন্মদিন পালিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১১ টায় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় বঙ্গমাতার প্রতিকৃতিতে একের পর এক শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও গৃহিনীদের মাঝে সেলাই মেশিন বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতি উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধানি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মেতালেব হোসেন মোল্যা, সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ণ কর্মকর্তা মোঃ রুবেল মিয়া।

“মহিয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরনা” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুৃর রাজ্জাক, সমাজ সেবক আনোয়ার আলী মোল্যা ও সাংবাদিক আবুল কালাম প্রমূখ। সভাশেষে, বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭ জন প্রশিক্ষিত গৃহিনীর মাঝে একটি করে মোট ৭টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION