1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

চরভদ্রাসনে নারীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

  • Update Time : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ১৪৭১ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লার বিরুদ্ধে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। বাড়ীতে ঢুকে নারীর উপর হামলার সিসি টিভি ফুটেজের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ওই নারী বর্তমানে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই নারী স্বামী থানায় অভিযোগ দিয়েছেন।
আহত ওই নারীর নাম রওশন আরা বেগম। সে চরভদ্রাসন বাজার এলাকার বিএস ডাঙ্গী গ্রামের মাহমুদুুল হাসান আরিফের স্ত্রী।
আহত ওই গৃহবধু ও পরিবারের সদস্যরা জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চরভদ্রাসন বাজারের বিএস ডাঙ্গী গ্রামের মাহমুদুুল হাসান আরিফ বাড়ীতে দলবল নিয়ে হামলা চালায় চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা। এসময় বাড়ীর করিডোরে অপেক্ষমান ওই নারীর উপরে হামলে পড়ে তারা। ভেঙ্গে ফেলে সিসিটিভি ক্যামেরা। লোগার রড, রামদা, লাঠিসোটা নিয়ে হামলাকারীরা পরে একটি ঘর ভাংচুর করে।
আহত নারী রওশন আরা বেগম জানান, বেধড়ক পিটুনিতে শরীরের বিভিন্ন অংশে আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তিনি জানান, হামলাকারীরা ওই নারীর পরনের কাপড়ও ছিড়ে ফেলে।
অপরদিকে ওই নারীর স্বামী মাহমুদুুল হাসান আরিফ জানান, ৫০-৬০জন মানুষ সংঘবদ্ধ হয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লার নেতৃত্বে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারধর করে, পরে বাড়ীর মধ্যে প্রবেশ করে বাড়ী ঘরের ক্ষতিসাধন করে। এছাড়া তারা একটি টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে দেয়।
যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন চরভদ্রাসন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা। তিনি জানান, জমিজমা বিরোধে মাহমুদুল হাসান আরিফ খালাসীদের প্রতিপক্ষের লোকজনের পক্ষ দিয়েছিলাম আমি তাই আমাকে ঘায়েল করতে এ হামলার ঘটনার সাথে জড়ানোর চেষ্টা চলছে। তিনি ওই ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা বলে দাবী করেন।
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, মৌখিক খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি দুই দফায়, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION