1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৭৪৪ জন পঠিত
চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
চরভদ্রাসনে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মো. মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর পক্ষে স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, থানা আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে একটি শোক র‌্যালী বের করে।

র‌্যালীটি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ও মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমূখ। আলোচনা শেষে শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION