1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৭৪ জন পঠিত
চরভদ্রাসন অফিস :
ফরিদপুরের চরভদ্রাসনে সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারনা অর্জন, সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তৃতকরন ও সমবায়ীদের আত্নকর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমূখী প্রকল্প গ্রহনের লক্ষ্যে সমবায়ী সদস্যদের অংশগ্রহনে দিনব্যাপী ভ্রাম্যমান সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়েছে।
আজ বুধবার (১৬সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষন সম্পন্ন হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা।
প্রশিক্ষনে সমবায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, জেলা সমবায় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা আক্তার, কৃষি কর্মকর্তা আলভীর রহমান, জেলা সমবায় প্রশিক্ষক লাকি আক্তার, চরভদ্রাসন ঘর মালিক সমবায় সমিতির সভাপতি মো. আসলাম মোল্যা,স্বনির্ভর সঞ্চয় ও রিনদান সমবায় সমিতির সভাপতি মো. মনির হোসেন পিন্টু ও মাতৃমঙ্গল সমবায় সমিতির সভাপতি রতন কুমার টিকাদার প্রমূখ।
এছাড়া প্রশিক্ষনে চরভদ্রাসন হাট/বাজার বণিক সমবায় সমিতি, টিসিসি, মানবউন্নয়ন, রিক্সাভ্যানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ৩৫ জন সদস্য প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION