1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬৩২ জন পঠিত
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে দুই জেলেকে কারাদন্ড

চরভদ্রাসন সংবাদদাতা : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে শনিবার ভোররাতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। এতে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে ভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত জেলেদের মধ্যে পার্শ্ববতী দোহার উপজেলার আঃ মান্নানের ছেলে রুহুল আমিন (৩৬) কে সাত দিনের বীনাশ্রম কারাদন্ড এবং উপজেলার খালাসী ডাঙ্গী গ্রামের ঝন্টু খালাসীর ছেলে শয়ন খালাসী (১৯) কে ১৫ দিনের বীনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই সফিউল হোসেন, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামিম আরফিন সহ পুলিশ ও আনসার ব্যটলিয়ন সদস্যবৃন্দ। অভিযানে জব্দকৃত তিন হাজার মিটার কারেন্টজাল গোপালপুর ঘাটে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং একটি ডিমওয়ালা ইলিশ মাছ একজন দুস্থর মাঝে বিতরন করা হয়।

জানা যায়, ওই দিন ভোরে উপজেলা পদ্মা নদীর চর কল্যানপুর, চর মঈনট, ভাটি শালেপুর ও দিয়ারা গোপালপুর সহ বিভিন্ন জলমহলে ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে ইলিশ নীধনের দায়ে দুই জেলেকে আটক করে ভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে পাঠানো হয় এবং জব্দকৃত জাল ধ্বংস করা সহ একটি ইলিশ দুস্থর মাঝে বিতরন করেন ভ্রাম্যমান আদালত।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION