1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

চরভদ্রাসনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা শিক্ষার্থী

  • Update Time : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৯০১ জন পঠিত
চরভদ্রাসনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা শিক্ষার্থী
চরভদ্রাসনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মাদ্রাসা শিক্ষার্থী

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসনে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক মাদ্রাসা শিক্ষার্থী। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী মোর্শেদ এ বিয়ে বন্ধ করেন। এ ব্যাপারে ইউএনও মেহেদী মোর্শেদ এ প্রতিবেদককে বলেন, চরভাদ্রাসন সদর উপজেলার টিলারচর এলাকার কে,এম, ডাঙ্গী গ্রামের এক মাদ্রাসা শিক্ষার্থীর বাল্যবিয়ের খবর পাই। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

এসময় মেয়ের বাবা আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় ইউপি’ সদস্য, মেয়ের চাচা- মামার উপস্থিতিতে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা এবং সেই সঙ্গে মেয়ের পড়াশোনাও চালিয়ে যাওয়ার মর্মে মেয়ের মা সালমা আক্তারের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়। এসময় মেয়েটির জন্মসনদের বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, জন্মসনদের বিষয়ে আমরা তদন্ত করে দেখবো। তদন্ত করে দেখে এর মধ্যে কোন অসঙ্গতি পেলে আমরা এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION