1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
অভিনেতা ফজলুর রহমান বাবুর ফরিদপুরের বাড়ীতে চুরি শহীদ জিয়ার খনন করা ফরিদপুরের জিয়া খাল ও সুতানালী খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবী পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

চরভদ্রাসনে আদর্শ বিদ্যালয়ের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭৬৭ জন পঠিত

চরভদ্রাসন প্রতিনিধি :
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়” এর পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে নানা অভিযোগ তুলছেন একটি পক্ষ। ওই পক্ষের দাবী আদালতে মামলা চলমান থাকলেও তার তোয়াক্কা না করে গোপনে কারসাজির মাধ্যমে কমিটি গঠন করে তা বোর্ড থেকে অনুমোদন করা হয়েছে। যদিও এ অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
ওই বিদ্যালয়ের ক্ষুব্দ অবিভাবকদের পক্ষে অবিভাবক মো. সিদ্দিক মোল্লা জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারসাজি করে গোপনে তফসিল ঘোষনা করে কৌশলে তার আস্থাভাজনদের দিয়ে কমিটি গঠন করে বোর্ড থেকে অনুমোদন নেন। তিনি জানান, কমিটি গঠন নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও তিনি তার তোয়াক্কা না করে সুকৌশলে একবারের নির্বাচন স্থগিতের আবেদন খারিজের সুযোগে তড়িঘড়ি করে নির্বাচন অনুষ্ঠিত না করেই কমিটি গঠন করে তা অনুমোদন করান। মো. সিদ্দিক মোল্লাসহ ক্ষুব্দ অবিভাবকরা এ কমিটি বাতিল করে নিয়মানুযায়ী কমিটি গঠনের দাবী জানান। তিনি আরো জানান, এ ঘটনায় জেলা জজ অদালতে আপিল করা হয়েছে, যার উপস্থিতির তারিখ আগামী ০৩ এপ্রিল নির্ধারণ করেছে আদালত।
আরেকজন অবিভাবক কবির সিকদার জানান, কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিলো দুই পক্ষের মধ্যে, কিন্তু প্রধান শিক্ষক একটি পক্ষের সাথে মিশে কৌশলে ইতিপুর্বে একাধিকবার নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করলেও আদালতের নিষেধাজ্ঞা থাকার কারণে তা করতে পারেনি।
আরেকজন অবিভাবক শহীদুল ইসলাম জানান, ইতিপুর্বে একবার তফসিল ঘোষনা করার পর অনেকে মনোনয়ন দাখিল করলে, প্রধান শিক্ষকের যোগসাজসে কয়েকজনের স্বাক্ষর জাল করে আমাদের পক্ষের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে দেন। এনিয়ে ইউএনওসহ বিদ্যালয় ও নির্বাচন কর্তৃপক্ষের স্মরণাপন্ন হলে কোনো সমাধান না পেয়ে আমরা আদালতের স্মরণাপন্ন হলে আদালত ওই নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন।
অপরদিকে কোনো অনিয়ম হয়নি দাবী করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আবু সেলিম জানান, প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের মাধ্যমে যথা নিয়মে কমিটি গঠিত হয়েছে। তিনি জানান, ১২ জানুয়ারী নির্বাচনের তারিখ ছিলো। নির্বাচনী ফলফল ঘোষনা স্থগিত চেয়ে বাদী পক্ষের আবেদন ০৯ জানুয়ারী আদালত খারিজ করে দেয়, যে কারণে কমিটি গঠনে আর কোনো বাঁধা ছিলোনা।
আর নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রিজাইডিং কর্মকর্তা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার জানান, নির্বাচন পরিচালনাকলে আদালতের কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় যথা নিয়মে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION