1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

গ্যাস লাইটের আগুনে প্রাণ গেলো মাইশার

  • Update Time : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৫৭৩ জন পঠিত
গ্যাস লাইটের আগুনে প্রাণ গেলো মাইশার

স্টাফ রিপোর্টার :ফরিদপুরের নগরকান্দায় গ্যাস লাইটের আগুনে কেড়ে নিলো চার বছরের মাইশার প্রাণ। শুক্রবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মাইশা নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের ইব্রাহিম মাতুব্বরের শিশু কন্যা। শিশুটির পিতা মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে গত ১৭ ডিসেম্বর শনিবার অবুজ শিশু মাইশাসহ আরো তিন শিশু গ্যাস লাইট নিয়ে খেলা করছিল। এ সময় গ্যাস লাইটের আগুন মাইশার পরনের কাপড়ে লেগে যায়। এতে অন্য শিশুরা অক্ষত থাকলেও মাইশার শরীরের বেশীর ভাগ অংশ পুড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় মাইশাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে মাইশার অবস্থার অবনতি হলে ঢাকার শেখ হাসিনা বার্ণ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মৃত্যুর কাছে হার মেনে সকলকে কাঁদিয়ে মাইশা চলে যায় না ফেরার দেশে। মাইশারা দুই বোন এক ভাইয়ের মধ্যে ছিলো মেঝো। শিশু মাইশার মরদেহ গ্রামের বাড়ীতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION