1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর নির্বাচনী সভা

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪১৮ জন পঠিত
গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর নির্বাচনী সভা
গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর নির্বাচনী সভা

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : আগামী ১৬ ই মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর উপজেলার ১১ নং গেরদা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর সমর্থনে এক বিরাট নির্বাচনী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১৮ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১১ টার দিকে গেরদা সাহেব বাড়ীর প্রার্থীর নিজ বাড়ীর আঙ্গিনায় এই নির্বাচনকে নিয়ে ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের নেতা-কর্মীরা ও এলাকার সাধারন জনগন প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুকে সমর্থন দিয়ে বিজয়ী করবেন বলে আশ্বাস দেন।

গেরদা সাহেব বাড়ীর সৈয়দ মোকারম হোসেন আশরাফ এর সভাপতিত্বে, নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, লিয়াকত আলী বিশ্বাস, সেকেন্দার আলী, সৈয়দ এহসান হোসেন, আইজুদ্দিন মাতুব্বর, মোহাম্মদ সোহেল, বাবা মাতুব্বর, মোহাম্মদ বিল্লাল, হাকিম মাতুব্বর, নিজাম গাজী, কুদ্দুস সরদার, ইউনুস আলী, মোঃ আকবর, মইনুদ্দিন মিয়া, মহসিনা অহনা প্রমুখ। নির্বাচনী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদু। তিনি সভায় বলেন, দীর্ঘদিন এলাকার গরিব-দুঃখী মেহনতী মানুষকে সেবা দিয়ে আসছিলেন এবং তিনি গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছিলেন।

তিনি অঙ্গীকার দেন আমাকে আপনারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত করলে আমি এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব বলে অঙ্গীকার করেন। এবং ইউনিয়নকে একটি মাদক মুক্ত ও সন্ত্রাস মুক্ত এলাকা ঘোষণা করব তাই আপনাদের কাছে আমি আপনাদের একটি মূল্যবান ভোট দাবি করেছি ১৬ মার্চ আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করবেন আপনাদের কাছে এই আশা ব্যক্ত করলাম। নির্বাচনী সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নাসিরউল্যা।

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর নির্বাচনী সভা

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী বিদুর নির্বাচনী সভা

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION