1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ আলী বিদুর মনোনয়ন জমা

  • Update Time : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৭৩ জন পঠিত
গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ আলী বিদুর মনোনয়ন জমা
গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ আলী বিদুর মনোনয়ন জমা

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ ই মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলার ১১ নং গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মাকসুদ আলী (বিদু)। তিনি গেরদা সাহেব বাড়ীর সন্তান।

(১৮ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৩ টার দিকে ফরিদপুর আঞ্চলিক নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে দ্বায়িত্বরত চরভদ্রাসন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক এর নিকট স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি। নমিনেশন পেপার জমা দেওয়ার সময় তার পক্ষে সমর্থিত কর্মী ও ভোটারদের উপস্থিতি ছিলো উপচে পড়া ভিড়।এসময় প্রার্থীকে নির্বাচন বিষয়ে নীতিমালার বই প্রদান করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন ফরম জমা শেষে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাকসুদ আলী (বিদু) বলেন, আমি দীর্ঘদিন থেকেই আমার ইউনিয়ন বাসীর সুখে-দুঃখে পাশে আছি। সুষ্ঠ অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ইউনিয়নের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি আরো বলেন, নির্বাচনে জয়ী হলে অত্র ইউনিয়নে অবহেলিত মানুষদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত ও একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে জনগণকে উপহার দিবো। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার সময় গেরদা ইউনিয়নবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ আলী বিদুর মনোনয়ন জমা

গেরদা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাকসুদ আলী বিদুর মনোনয়ন জমা

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION