1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

খেলাধুলা মানুষের মনমানসিকতা সুন্দর করে…..এমপি নিক্সন চৌধুরী

  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫৬৭ জন পঠিত
খেলাধুলা মানুষের মনমানসিকতা সুন্দর করে.....এমপি নিক্সন চৌধুরী
খেলাধুলা মানুষের মনমানসিকতা সুন্দর করে.....এমপি নিক্সন চৌধুরী

সদরপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, খেলাধুলা মানুষের শরীর স্বাস্থ্য ভালো রাখে, পাশাপাশি মানুষের মনমানসিকতা উন্নত করে। সদরপুরে অতিশীঘ্রই শেখ রাসেল আধুনিক স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করা হবে। আগামীতে খেলাধুলায় যাতে বালক-বালিকারা উৎসাহিত হয় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অপরদিকে ভাষাণচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সড়ক নির্মাণ কাজের উদ্বোধনী সভায় তিনি বলেন, সদরপুরের সকল রাস্তাঘাট অতিশীঘ্রই পাকাকরণ করা হবে। একটি রাস্তাও কাঁচা থাকবে না। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আমরা উন্নয়ন করতে পারছি।আগামীতে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনার জন্য সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি শনিবার বিকেলে সদরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট, বালক (অনুর্ধ-১৭) ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ-১৭) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সদরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রহিমা খাতুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যন, সাংবাদিক, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, উদ্বোধনী খেলায় বালক (অনুর্ধ-১৭) সদরপুর ইউনিয়ন একাদশ চরবিষ্ণুপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে, অপর খেলায় কৃষ্ণপুর ইউনিয়ন একাদশ চরনাছিরপুর ইউনিয়ন একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। পরে এলজিইডির বরাদ্দে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে ভাষাণচর ইউপি অফিস থেকে বাবুরচর হাট ভায়া যাত্রীছাউনি সড়ক বিসি দ্বারা উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION