1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি ফরিদপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড

খালেদা জিয়ার কিছু হলে জনগণের সুনামি হয়ে যাবে -হাবিব-উন-নবী সোহেল

  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৭৮ জন পঠিত

ফরিদপুর প্রতিনিধি:

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, বছরের পর বছর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলে রাখা হচ্ছে। আমাদের নেত্রীর যদি কিছু হয় তাহলে সারাদেশে জনগণের যেই সুনামি হয়ে যাবে তা ঠেকাবার মতো কোন শক্তি নেই।

আজ বুধবার সকালে শহরের কাঠপট্টিতে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল একথা বলেন।

২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় হাবিব-উন-নবী খান সোহেল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা সর্বোচ্চ ত্যাগ শিকার করে হলেও আন্দোলনে ঝাপিয়ে পড়তে প্রস্তুত রয়েছেন। দেশ ও জনগণের স্বার্থেই এই সরকারকে ক্ষমতা থেকে সরে দাড়াতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেন, ৭২-৭৩ সালে যেভাবে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিলো আজ সেভাবেই এই ফ্যাসিস্টরা চেপে বসেছে। আজ জনগণের ভোটের অধিকার নেই। মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেয়া হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসার সভাপতিত্বে এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহ মোঃ আবু জাফর, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির জুলফিকার হোসেন জুয়েল, খন্দকার ফজলুল হক টুলু, আজম খান, কৃষক দলের সহ-সভাপতি নাসিরুল ইসলাম নাসির, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, মহানগর বিএনপির সহ-সভাপতি ভিপি ইউসুফ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। অবিলম্বে এই অবৈধ সরকারকে পদত্যাগ পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION