1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

কোটি টাকার ‘তক্ষক’সহ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৩ জন পঠিত
কোটি টাকার 'তক্ষক'সহ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার
কোটি টাকার 'তক্ষক'সহ পাচার চক্রের চার সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে কথিত কোটি টাকা মূল্যের বিলুপ্তপ্রায় প্রাণী “তক্ষক”সহ পাচার চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তক্ষক পাচার চক্রের ওই চার সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে জেলা শহরের মধ্য আলীপুরের একটি বসতবাড়ি থেকে ওই চার সদস্যকে গ্রেফতার করা হয়। একই সময় ওই বসতবাড়ি থেকে তক্ষকটি জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মীরাকান্দা গঙ্গাদরদী এলাকার আ: রশিদ মাতুব্বরের ছেলে আল মামুন মাতুব্বর (৪০), একই উপজেলার ধর্মদী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মতিয়ার রহমান (৪৫), ফরিদপুর জেলা শহরের মধ্যআলীপুর এলাকার আব্দুর রব শরীফের স্ত্রী তাজিয়া আক্তার (৪২) ও কুষ্টিয়া জেলার পূর্ব আবদালপুর এলাকার আজিজুল হকের ছেলে নাসির উদ্দিন (৪০)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কয়েকজন প্রতারক জেলা শহরের মধ্যআলীপুরের একটি বসতবাড়িতে তক্ষক কেনা-বেঁচা করছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ একটি টিম ওই বাড়িতে অভিযান চালিয়ে তক্ষক পাচার চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। একই সময় ওই বাড়ি থেকে ১৫ ইঞ্চি লম্বা একটি তক্ষক জব্দ করা হয়। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION