1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

কৃষকের পেঁয়াজের ক্ষেত বিষ দিয়ে নষ্টের অভিযোগ

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮২ জন পঠিত
কৃষকের পেঁয়াজের ক্ষেত বিষ দিয়ে নষ্টের অভিযোগ
কৃষকের পেঁয়াজের ক্ষেত বিষ দিয়ে নষ্টের অভিযোগ

বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে পূর্ব শত্রুতার জেরে কীটনাশক (পচনশীল বিষ) ছিটিয়ে আমির হোসেন নামে এক কৃষকের প্রায় দুই একর জমির পেঁয়াজ নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের ফলিয়ার বিল এলাকায়। সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামের কৃষক আমির হোসেন মোহনপুর মৌজার ফলিয়ার বিল এলাকায় ১৮০ শতাংশ পেঁয়াজের ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। ওই কৃষকের সাথে একই গ্রামের লতিফ মোল্যার ছেলে রবিউল মোল্যা, জোমারত মোল্যা, রতন মোল্যার ছেলে কাবুল মোল্যা, রাহুল মোল্যা ও আরিফ মোল্যার ছেলে শিমুল মোল্যার পূর্ব শত্রুতা চলছে। তাদের সাথে আমির হোসেনের একটি মামলাও বিচারাধীন রয়েছে।

পূর্ব শত্রুতার জেরে রবিবার দিবাগত (৫ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় কৃষক আমির হোসেনের প্রতিপক্ষরা ঘাস মারা কীটনাশক (পচনশীল বিষ) প্রয়োগ করে ওই পেঁয়াজ ক্ষেত নষ্ট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আমির হোসেন রবিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব পেঁয়াজ গাছ মাটিতে নুয়ে পড়েছে। এ ঘটনায় আমির হোসেনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক আমির হোসেন কান্না কণ্ঠে বলেন, কৃষি ব্যাংকের কাদিরদী শাখা হতে ২ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে চাষাবাদ করেছি। প্রতিপক্ষদের সাথে মারামারির ঘটনায় একটি মামলা চলছে।

মামলাটি ঘটনার আগের দিন তুলে নিতে প্রতিপক্ষরা আমাকে চাপ প্রয়োগ দিতে থাকে। এমনকি মামলা তুলে না নিলে প্রতিপক্ষরা খুন—জখমেরও হুমকি দিয়েছেন বলে তিনি আরো জানান। ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) মো. সফিউদ্দিন বলেন, অভিযোগ পেয়ে কৃষকের পিয়াজের ক্ষেত পরিদর্শন করা হয়েছে। ঘটনাটি দেখে আমিই মমার্হত হয়েছি। জানতে পেরেছি ওই কৃষক ব্যাংক থেকে লোন নিয়ে চাষাবাদ করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION