1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

কৃষকের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৬৫১ জন পঠিত
কৃষকের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ
কৃষকের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ

নিরঞ্জন মিত্র (নিরু): স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী (জাইকা) সহযোগিতায়, ফরিদপুরে বাণিজ্যিক ফল – ড্রাগন, মালটা গ্রীষ্মকালীন টমেটো, ক্যাপসিকাম ও আম চাষাবাদ উৎপাদনের উপর কৃষকদের উদ্বুদ্ধকরণ ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে, (১৪ জুন) মঙ্গলবার উপজেলা পরিষদের হল রুমে এ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, দিনব্যাপী প্রশিক্ষণ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ হজরত আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোহাম্মদ আব্দুর রউফ।

দ্বিতীয় পর্বে গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বাণিজ্যিক ফলজ সহ বিভিন্ন উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জহির রায়হান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি বাস্তবায়নে ছিলেন ফরিদপুর সদর উপজেলা কৃষি অফিস।

এসময় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ৪০ জনের ২ টি ব্যাচে ৮০ জন কৃষক-কৃষাণীদের অংশগ্রহণে এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে পরিবারিক পুষ্টি বাগান স্থাপন, সবজি চাষ, নতুন ফলবাগান স্থাপন ও পুরাতন ফলবাগান পরিচর্যা, উচ্চমূল্য ফসল চাষ এবং নতুন ফসল বিন্যাস সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION