1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কুমার নদের বুকে স্মার্ট ব্রিজের দাবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৪১২ জন পঠিত
কুমার নদের বুকে স্মার্ট ব্রিজের দাবিতে মানববন্ধন
কুমার নদের বুকে স্মার্ট ব্রিজের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে কুমার নদের উপর স্থাপিত আলীমুজ্জামান বেইলি ব্রিজ অপসারণ করে স্থায়ী ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) দুপুরে ব্রিজের পশ্চিম পাড়ে মুজিব সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী মো. জিয়াউর রহমান, মো. দেলোয়ার হোসেন, ফিরোজ হোসেন, মোহাম্মদ মোস্তফা, শাহজাহান সিরাজ চুন্নু, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম টুটুল প্রমুখ।

অংশগ্রহণকারীরা বলেন, ফরিদপুর শহরের সবচেয়ে প্রাচীন এই সেতুটি কুমার নদের দুই পাড়ে মুজিব সড়কের সংযোগ সেতু। ৮৮ সালের বন্যায় ব্রিজটি ধ্বসে যাওয়ার পরে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। এরপর থেকে এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শহরের মানুষ বাইপাস ব্রিজ দিয়ে চলাচল করতে বাধ্য হন। তারা বলেন, বেইলি ব্রিজ একটি অস্থায়ী ব্যবস্থা। অথচ ৩৬ বছর পেরিয়ে গেলেও এই অস্থায়ী ব্যবস্থাই জেঁকে বসেছে শহরের বুকে।

পরিকল্পিত নগরায়নের পথে এই অস্থায়ী লোহার ব্রিজটি বড় বাধা উল্লেখ করে তারা বলেন, এমন একটি বেঢপ ব্রিজের কারণে শহরে পরিকল্পিত যান চলাচল ব্যবস্থা গড়ে উঠছে না। এটি স্মার্ট সিটি নির্মাণের বড় অন্তরায়।তারা বলেন, শহরে যানজট নিরসণ সহ ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আমরা চাই স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাগণ এবিষয়ে কার্যকর ব্যবস্থা নিবেন। তারা অবিলম্বে এখানে প্রশস্ত আকারে যান চলাচলের উপযোগী একটি স্মার্ট ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

প্রসঙ্গত, ১৯৩৫ সালে ফরিদপুর জেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান খান বাহাদুর আলীমুজ্জামান চৌধুরী কুমার নদের বুকে শহরের দুই প্রান্তের সংযোগবর্তী এই আলীমুজ্জামান ব্রিজটি নির্মাণ করেন। ৮৮’র বন্যায় ব্রিজটি ধ্বসে যাওয়ার পরে ৯৩ সালের দিকে এখানে অস্থায়ী বেইলি ব্রিজ তৈরি করা হয়। ব্রিজের দুই পাড়ে শহরের ব্যস্ততম তিতুমীর মার্কেট ও হাজী শরীয়তুল্লাহ বাজার অবস্থিত। ব্রিজটিতে যান চলাচল বন্ধ থাকায় নিদারুণ দুর্ভোগ পোহাতে হচ্ছে শহরবাসীকে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION