1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া ও মিলাদ মাহফিল

  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৯ জন পঠিত
কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া ও মিলাদ মাহফিল
কিংবদন্তী নেত্রী সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সালথায় দোয়া ও মিলাদ মাহফিল

মনির মোল্যা, সালথা : বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী (১১ সেপ্টেম্বর) উপলক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুর গ্রামে তাঁর নিজ বাসভবন”হামিদ মঞ্জিল”এ সোমবার বিকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলের আয়োজন করেন সাজেদা চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী (এমপি)। দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগ ও ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ হাজারের ওধিক মানুষ অংশ গ্রহন করেন।

দোয়া মাহফিলে জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক, সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ, যুগ্ন-সাধারন সম্পাদক ঝর্না হাসান, অমিতাভ বোস, সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, সালথা উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলোয়ার হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিতিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিলে সাজেদা চৌধুরী বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরে আলোচনা করেন নেতারা। আলোচনার সময় অনেকেই আবেগে কেঁদে ফেলেন।

আলোচনা শেষে সবাই মরহুমার রুহের মাগহিরা কামনা করে দোয়া করেন। দোয়া পরিচালনা করেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী সাহেব ও পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন। উল্লেখ্য, ১৯৩৫ সালের ৮ মে মাগুরা জেলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সৈয়দা সাজেদা চৌধুরী। তার পিতার নাম সৈয়দ শাহ হামিদ উল্লাহ এবং মাতা সৈয়দা আছিয়া খাতুন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিপর্যয়ের মুখে পড়ে আওয়ামী লীগ।

সেই সংকটময় মুহূর্তে আওয়ামী লীগকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাজেদা চৌধুরী। ১৯৭৬ সালে সাজেদা চৌধুরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৮৬ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯২ থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হয়ে আসছেন। এর আগে ১৯৬৯ থেকে ৭৫ পর্যন্ত সাজেদা চৌধুরী মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

সাজেদা চৌধুরী একাধিবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর সাজেদা চৌধুরীকে প্রথমবার জাতীয় সংসদের উপনেতা করা হয়। এরপর দশম সংসদেও তিনি উপনেতার দায়িত্ব পান। একাদশ জাতীয় সংসদে তিনি ফরিদপুরের কৃষ্ণপুর ইউনিয়ন (ফরিদপুর-২ নগরকান্দা-সালথা) থেকে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হন। দশম সাধারণ নির্বাচনেও তিনি এ অঞ্চল থেকে নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION