1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

কারাগারে থেকেও চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের জয়

  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৫২২ জন পঠিত
কারাগারে থেকেও চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের জয়
কারাগারে থেকেও চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের জয়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী (আনারস প্রতিক) ৩২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল হাসান (টেলিফোন) পেয়েছেন ২৯ হাজার ৩৩ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইমান আলি চশমা প্রতীকে ৪০ হাজার ২৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মনিরুজ্জামান মনির উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৪০৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে ৫৩ হাজার ১৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মাসুদা বেগম। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী রুখশানা আহমেদ কলস প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৫৯৪ ভোট। গত বুধবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে এ উপজেলায় মোট ১৫৪ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এদিকে জেলা আওয়ামীলীগ সমর্থতি ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী (আনারস প্রতিক) নিয়ে নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আনন্দ-উচ্ছাস করে নেতা কর্মিরা। জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ বিজয় পরবর্তিতে নেতা কর্মিদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্ব›িদ্বতা করেছেন ৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ফকির মো. বেলায়েত হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৪০ ভোট, কে এম নাজমুল কাপ পিরিচ প্রতীকে ৮৪১ ভোট, গোলাম রব্বানী খাঁন দোয়াত কলম প্রতীক নিয়ে ৩ হাজার ৯৮০ ভোট ও রউফ উন নবী হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ১৩৪ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আশিক টিউবওয়েল প্রতীক নিয়ে ১০ হাজার ৬১২ ভোট, আলমগীর হোসেন বই প্রতীকে ৬ হাজার ৮০ ভোট ও শাহিদ আল ফারুক তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৬৫ ভোট।

উল্লেখ্য উপজেলা নির্বাচনের আগের দিন আড়াই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুরের বহুল আলোচিত দুই ভাইসহ ৪৭ জনের নামে দেওয়া সম্পূরক অভিযোগপত্রের (চার্জশিট) আসামি সামচুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আড়াই হাজার কোটি টাকা পাচার মামলার আসামি সামচুল আলম ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামস জগলুল হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলায় সম্পূরক চার্জশিটের আরও দুই আসামি অমিতাভ বোস ও গোলাম নাসির আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত অমিতাভ বোস ও গোলাম নাসিরের জামিন মঞ্জুর করলেও সামচুল আলমের জামিন না মঞ্জুর করেন। কারাগারে থেকেই সামসুল আলম এ নির্বাচনে বিজয়ী হন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION