1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

কানাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৯৩ জন পঠিত
কানাইপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আগামী ১৬ই মার্চ বৃহস্পতিবার ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো:সাইফুল আলম কামাল-এর নির্বাচনী প্রচারনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ বুধবার বিকাল ৪-৩০ মিনিটে কানাইপুরের রনকাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী (মিনু) মোল্লা’র সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো: ইশতিয়াক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, ফরিদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আ: রাজ্জাক মোল্লা, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী সহ ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতৃক মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বক্তারা আরো বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের যে সকল নেতা-কর্মীরা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিপক্ষে কাজ করছেন তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজ না করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তারা হুঁশিয়ারি প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রতন সিকদার নিতাই।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION