1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

কসমেটিকস-ইলেকট্রিক পণ্যের দোকানে জরিমানা

  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫২৯ জন পঠিত
কসমেটিকস-ইলেকট্রিক পণ্যের দোকানে জরিমানা
কসমেটিকস-ইলেকট্রিক পণ্যের দোকানে জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে কসমেটিকস ও ইলেকট্রিক পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত জেলা শহরের আলীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় বিদেশি ইলেকট্রিক পণ্য ও কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা, এমআরপি উল্লেখ না থাকার অপরাধে মেসার্স মার্ক এলইডি হাউজ ও মেসার্স জাহিদ ইলেকট্রিকসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও এসময় কসমেটিকস, গবহং সেলুন ও বিউটি পার্লারে সচেতনতামূলক তদারকি কার্যক্রম পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খানসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা করেন। অভিযানের সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION