1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

কমিউটার ট্রেন চালু হওয়ায় উৎফুল্ল ভাঙ্গার সর্বস্তরের মানুষ

  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৪৭৩ জন পঠিত
কমিউটার ট্রেন চালু হওয়ায় উৎফুল্ল ভাঙ্গার সর্বস্তরের মানুষ
কমিউটার ট্রেন চালু হওয়ায় উৎফুল্ল ভাঙ্গার সর্বস্তরের মানুষ

ভাঙ্গা প্রতিনিধি : ভাঙ্গা থেকে ঢাকায় এক জোড়া নতুন কমিউটার ট্রেন চালু হওয়ায় ব্যাপক উৎসাহ ও উৎফুল্ল দেখা দিয়েছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে । এতে করে পদ্মার পাড়ের মানুষ সহ দক্ষিণবঙ্গের ৫ জেলার মানুষের রেল যোগাযোগ ক্ষেত্রে নতুন দিগন্তের সৃষ্টি হল। শনিবার বেলা ১১টার সময় শিবচর রেল স্টেশন থেকে ভাঙ্গা কমিউটার ট্রেন উদ্বোধন করেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন ও রেল মন্ত্রী জিল্লুল হাকিম। পরে উদ্বোধনের পরে তারা ভাঙ্গা কমিউটার ট্রেনে করে শিবচর স্টেশন থেকে ঢাকা কমলাপুর স্টেশনে ছেড়ে যায়।

এব্যাপারে ভাঙ্গা রেলস্টেশন মাষ্টার আরিফ হোসেন জানান, আজকে যে ট্রেনটি উদ্বোধন করা হয়েছে তার নাম হচ্ছে ভাঙ্গা কমিউটার ট্রেন। আর ভাঙ্গা থেকে রাজবাড়ীতে ছেড়ে যাবে সেটার নাম চন্দনা কমিউটার ট্রেন। এই ট্রেনটি ভাঙ্গা থেকে প্রতিদিন সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং সকাল ৯টায় ঢাকা কমলাপুর ষ্টেশনে পৌছাবে। আবার সন্ধ্যা ৬টার সময় কমলাপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসবে। ভাঙ্গা থেকে যাত্রীরা ২২৫ টাকায় ঢাকা যাতায়াত করতে পারবে। এর আগে এই ট্রেনটি রাজবাড়ি থেকে ভোর ৫টায় ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

মূলত ২জোড়া ট্রেন রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকায় চলাচল করবে। এই জন্য এই ট্রেনটির দুইটি পৃথক নামকরণ করা হয়েছে। একটি ভাঙ্গা কমিউটার অপরটি চন্দনা কমিউটার। ভাঙ্গা কমিউটার ট্রেন চালুর সুবিধার বিষয় বিভিন্ন শ্রেণীর কর্মজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ীরা জানায়, এই ট্রেনটি চালুর ফলে সময়মত স্বল্প খরচে বাড়ি থেকে ঢাকায় যাতায়াত করতে পারবে। অফিস, আদালতে যথা সময় যেতে পারবে। কাঁচামাল নিয়ে কৃষকেরা ঢাকায় নিয়ে বিক্রি করতে পারবে। ছাত্র-ছাত্রীরা বাড়ি থেকে কলেজে ও ইউনিভারসিটিতে লেখাপড়া করতে পারবে। ব্যবসায়ীরা স্বল্প খরচে ঢাকা থেকে ভাঙ্গায় মালামাল নিয়া আনা করতে পারবে। এই জন্য ভাঙ্গাবাসীর মাঝে উৎসাহ উৎফুল্ল দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION