1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কমলাপুর পালোয়ান বাড়ি সড়কে জলবদ্ধতায় চরম দুর্ভোগে এলাকাবাসী

  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৩১৫ জন পঠিত

মাহাবুব হোসেন পিয়াল :

ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার পালোয়ান বাড়ি সড়কের বেহাল দশার কারণে সামান্য বৃষ্টিতেই সড়ক ও বাসা বাড়িতে পানি জমে থাকায় ভোগান্তি যেন চরম আকার ধারণ করেছে। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় পুরো এলাকা, সড়কের বেহাল দশায় কাদা পানিতে হয়ে পড়ে চলাচলের অনুপযোগী। বর্ষাকাল আসতে না আসতেই সড়কের এ অবস্থায় নাজেহাল এলাকাবাসী । দীর্ঘদিন ধরে সড়ক সংস্করণ ও ড্রেন না থাকায় এমন বেহাল দশা হয়েছে, এমন অভিযোগ স্থানীয় কমলাপুর বাসির ।

বুধবার (০৩ জুলাই) সকালে পৌর শহরের উত্তর কমলাপুর এলাকা ঘুরে দেখা গেছে, পালোয়ান বাড়ি পুরো সড়কে পানি থৈ থৈ করছে। কোথাও কোথাও পানি হাঁটু সমান। পানি বের হওয়ার রাস্তা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন এলাকার বৃদ্ধ, নারী পুরুষসহ ছোট বাচ্চারা।

স্থানীয় বাসিন্দ আলী হাসান তুষার বলেন ,প্রায় দীর্ঘ পাঁচ বছর যাবত এই সড়কটির বেহাল দশা, একটু বৃষ্টি হলেই চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর, তাই দ্রুত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার জন্য পৌর কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন।

হাবিবা আক্তার বলেন, সড়কটির একপাশে ২২ নং ওয়ার্ড এবং অপর পাশে ২৩ নম্বর ওয়ার্ড রাস্তাটি দুই ওয়াডের মাঝখানে থাকায় দুই ওয়ার্ডের কোন কাউন্সিলরই গুরুত্ব দিচ্ছেনা, এর আগে স্থানীয় কতৃপক্ষকে লিখিত দিলেও কোন কাজ হয়নি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION