1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

কথিত বগুড়ার দই প্রস্তুতকারি প্রতিষ্ঠানসহ দুই ব্যবসায়ীকে জরিমানা

  • Update Time : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮১ জন পঠিত
কথিত বগুড়ার দই প্রস্তুতকারি প্রতিষ্ঠানসহ দুই ব্যবসায়ীকে জরিমানা....ছবি-আজকের ফরিদপুর।
কথিত বগুড়ার দই প্রস্তুতকারি প্রতিষ্ঠানসহ দুই ব্যবসায়ীকে জরিমানা....ছবি-আজকের ফরিদপুর।

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার বিলা ১১টা হতে ১টা পর্যন্ত ফরিদপুর সদরের ঈশান গোপালপুরের দুর্গাপুর ও চর মাধবদিয়া ইউনিয়নের কাচারির টেক এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ।

অভিযানকালে ঈশান গোপালপুরের দুর্গাপুর পানপাড়া এলাকার মিষ্টি বিক্রেতা মেসার্স কালাম মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে কথিত বগুড়ার দই প্রস্তুত, মজুদ ও বিক্রয় এবং কারখানায় খাদ্য পণ্যে বিষাক্ত ক্যামিকেল মিশ্রণ, ওজনে কারচুপি সহ বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাচারিরটেক বাজারের নিজাম হোটেল এর মালিককে ফ্রিজে বাসি-পচাঁ খাবার সংরক্ষণ করে অবৈধ ভাবে ব্যাবসা করার অবিযোগে এক হাজার টাকসহ সর্বমোট এগারো হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে এ জরিমানা করা হয়। এ কার্যক্রম পরিচালনায় প্রসিকিউশন কর্মকর্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশীদ খান।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION