1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত তিন ফরিদপুরে বিএনপি নেতার উদ্যোগে জলাবদ্ধতা থেকে মুক্তি মিললো ১৪ বছর পর রায় : ফরিদপুরে সবজি বিক্রেতাকে হত্যায় তিনজনের মৃত্যুদন্ড মাদক খুঁজতে গিয়ে অস্ত্রের সন্ধান পেলো র‌্যাব, পাঁচ আগ্নেয়াস্ত্রসহ আটক পাঁচ মধুখালীতে বাথরুমে স্ল্যাবের নিচে বস্তাবন্দি নারীর কঙ্কাল উদ্ধার ফরিদপুরের ভূমি কর্মকর্তার গুনে গুনে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল সনাতনীরা এদেশে মাথা উচু করে চলাফেরা করবে -উল্টো রথযাত্রার উদ্বোধনে চৌধুরী নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে ১২ দলীয় ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যাকারীদের গ্রফতার ও  বিচার দাবি

এসিল্যান্ডেদর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৪ জন পঠিত

মধুখালী সংবাদদাতা : ফরিদপুরের মধুখালীতে বাল্যবিবাহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড। রবিবার সন্ধা ৬ টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করায় বিবাহ বন্ধ ও জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা। উপজেলা প্রশাসনের তথ্য মতে, মধুখালী থানা পুলিশ ও গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নওপাড়া ইউনিয়নের পিছলিয়া গ্রামের মোঃ আতিয়ার মোল্যার বাড়িতে বাল্য বিবাহের তথ্য পেলে ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা বাল্য বিবাহের অনুষ্ঠানের তথ্য পেয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে বর মোঃ রহিম শেখকে আটক করে উপজেলার প্রশাসনের নিকট সপর্দ করি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা বলেন, মেয়ের বিবাহের বয়স পূর্ণ না হওয়ায় বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭ (১) নং ধারায় বড়পক্ষ কালপোহা ইউনিয়নের নিখড়িয়া গ্রামের মোঃ লাল চান শেখের ছেলে মোঃ রহিম শেখকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মেয়ের বয়স পূর্ণ হবার পূর্বে বিয়ে দিবেনা মর্মে কনের বাবার মুচলেকা নেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION