1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরে বিষপানে তরুণীর মৃত্যু ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো ৫ দিনব্যাপী বাসন্তী পূজা ফরিদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি মানুষের মুক্তির প্রতিক ধানের শীষ – চৌধূরী নায়াব ইউসুফ মানুষের ভালোর জন্যে রাজনীতি করি -চৌধূরী নায়াব ইউসুফ এমপি সরকারী ও বিরোধী দলের অংশগ্রহনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চান জামায়াত ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে মানববন্ধন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম মিয়ার ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত সুস্থ জীবন গড়ার আহ্বানে বি-৭১ এর পরিচ্ছন্ন পোষাক বিতরণ ও  বিনামূল্যে স্বাস্থ্য সেবা যোগ্যতার ভিত্তিতে পুলিশে নিয়োগ হবে – ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল 

এমপি হয়েই যাদের হুশিয়ারী দিলেন লাবু চেীধুরী

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৬৭৩ জন পঠিত

মায়ের আসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রথম গণ সংবর্ধনা অনুষ্ঠানে সরাসরি হুশিয়ারী উচ্চারণ করলেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে।

সালথা প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় সদ্য প্রয়ত মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও ফরিদপুর-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন চান মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, ছাত্রলীগের সভাপতি রায় মোহন রায়, সাধারন সম্পাদক শাহিন আলমসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আমার মায়ের মতো আমি আমাদের পাশে থেকে সেবা করে যাবো। আমি আপনাদেরকে দিয়ে যে ওয়াদা দিয়েছি সব ওয়াদা পালন করব ইনশাল্লাহ। এই সালথা-নগরকান্দা নগরে পরিণত করার মায়ের (সাবেক সংসদ উপনেতার) স্বপ্নতে সফল করবো। সালথা ও নগরকান্দা উপজেলাকে মাদক ও সন্ত্রাসী মুক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। #

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION