1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু দীর্ঘ দুই বছর পর ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালু ফরিদপুরে মাদক মামলায় একজনের যাবজ্জীবন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ

এবার সদরপুরে পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫২৩ জন পঠিত
এবার সদরপুরে পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া
এবার সদরপুরে পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া

সদরপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক তরিকুল ইসলাম কবির মোল্যাকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাঁকে সদরপুর-কৃষ্ণপুর মোড় থেকে আটক করে সদরপুর থানা পুলিশ। কবির মোল্যাকে আটকের প্রতিবাদে সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় বিএনপির সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে এবং পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ করে দাবি পুলিশের। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী বদরুজ্জামান বদু সাংবাদিকদের জানান, তরিকুল ইসলামকে আটকের পর এসব ঘটনা সাজিয়েছে পুলিশ। আমাদের কোন নেতাকর্মী ঘটনাস্থলে ছিলেনইনা। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশ ককটেল বিস্ফোরণ, টায়ারে আগুন দেয়া ও ধাওয়া পালটাধাওয়ার নাটক সাজিয়েছে।

এ ঘটনায় সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, আমরা খবর পেলাম বিএনপির কিছু নেতাকর্মী সদরপুর সরকারি কলেজ গেট এলাকায় জড়ো হয়েছে। রাস্তায় বেড়িকেট দিয়ে যানবাহন আটকে রেখেছে। রাস্তার উপরে টায়ারে আগুন ধরিয়েছে এবং বিভিন্ন দোকানপাটে হামলা চালিয়েছে। ঘটনা স্থলে গেলে ওরা পুলিশকে লক্ষ করে ককটেল বোমা নিক্ষেপও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ধাওয়া দেয় এবং সাথে সাথে আমরা ও পাল্টা ধাওয়া দেই। তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমরা কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ি। ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমরা ঘটনা স্থল থেকে কিছু দেশীয় অস্ত্র, ককটেলের বিস্ফোরিত এবং অবিস্ফোরিত অংশ বিশেষ উদ্ধার করেছি। এ ঘটনায় আমাদের ৪ পুলিশ সদস্য অহত হয়। জানা যায়, ঘটনা ঘটার কিছুক্ষণ পরেই ঘটনা স্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) হেলাল উদ্দিন ভূইয়া। তিনি সদরপুর থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহন করতে বলেন।

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION