1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

বঙ্গবন্ধুকে জানলো অবহেলিত বান্ধব পল্লীর পিছিয়ে থাকা শিশুরা

  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৭৩২ জন পঠিত
এবার ‘বান্ধব পল্লী’র শিশুদের সাথে সুহৃদের কর্মশালা
এবার ‘বান্ধব পল্লী’র শিশুদের সাথে সুহৃদের কর্মশালা

স্টাফ রিপোর্টার :

বঙ্গবন্ধুর বিভিন্ন আঙ্গীকের শতাধীক আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার প্রদর্শণীর আয়োজন করা হয় ফরিদপুর শহরের বান্ধবপল্লীতে। শুক্রবার বিকালে শহরের অবহেলিত ‘বান্ধব পল্লী’তে হাসিমুখ পাঠশালার শিশুদের সাথে বঙ্গবন্ধুকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করেছিলো সমকাল সুহৃদ সমাবেশ। এ আয়োজনের মধ্য দিয়ে অবহেলিত বান্ধব পল্লীতে বসবাস করা সমাজের মুল ধারা থেকে পিছিয়ে থাকা শিশুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জ্ঞান লাভ করে।


ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যাক্তিত্ব প্রফেসর আলতাফ হোসেনের নির্দেশনায় এই ভ্রাম্যমান ছবির প্রদর্শনীর দ্বিতীয় এই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী।
ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে বিকেলের এই কর্মশালায় আলোচনায় অংশ নেন শহরের পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধি জাভেদ জমাদার, রাজবাড়ীর গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষক লিয়াকত হোসেন হিমু, বিশষ্ট নাট্য ব্যাক্তিত্ব গোবিন্দ বাগচী ও ফরিদপুর সুহৃদের সাধারন সম্পাদক কাজী সবুজ।


স্বেচ্ছাসেবী সংগঠন নন্দিতা সুরক্ষার সভাপতি ও হাসিমুখ পাঠশালার উদ্যোক্তা তাহিয়াতুল জান্নাত রেমির উপস্থাপনায় কর্মশালায় শিশুরা অতিথিদের বঙ্গবন্ধুর উপর ছড়া, কবিতা ও গান শুনিয়ে মুগ্ধ করে। এর আগে ১ আগষ্ট ফরিদপুর শহরের টেপাখোলায় নূরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে এই ছবি প্রদর্শণীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস। আয়োজকরা জানান, শোকের মাস আগস্টব্যাপী ফরিদপুর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান এই আলোকচিত্র, ছবি, স্মারক, ছড়া ও কবিতার প্রদর্শণীর আয়োজন করা হবে। #

 

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION