1. ajkerfaridpur2020@gmail.com : Ajker Faridpur : Ajker Faridpur
  2. jmitsolution24@gmail.com : support :
  3. info.jmitsolution@gmail.com : Support Team : Support Team
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।
শিরোনাম :
ফরিদপুরের “জিয়া খাল”র খনন চায় এলাকার কৃষকরা মাতৃত্বকালীন ভাতা নিয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ! কবিরপুর চরের নদী ভাঙ্গণ এলাকা থেকে ইট তুলে অবৈধভাবে বিক্রির অভিযোগ! ফরিদপুরের সালথায় জনপ্রতিনিধির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ  চৌধুরী নায়াব ইউসুফের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বিএপির পদ পেয়েই বদলে গেছে স্বামী! অজ্ঞাত যুবকের ছয় খন্ড মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোজের দুই দিনপর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা আদালত চত্ত্বরে স্বামী হত্যার বিচারের দাবিতে কাঁদলেন স্ত্রী দক্ষ মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু

একজন মানবিক ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন এলাকাবাসী

  • Update Time : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬১০ জন পঠিত
একজন মানবিক ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন এলাকাবাসী
একজন মানবিক ওসির বিদায়ে চোখের জলে ভাসলেন এলাকাবাসী

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা : ফরিদপুর জেলার দুইটা থানায় দায়িত্বরত ছিলেন তিনি। সর্বশেষ গতকাল সোমবার দীর্ঘ আট মাসের কর্ম দিবস শেষ করে ভাঙ্গা থেকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশ্যে ভাঙ্গা ত্যাগ করেন। তার বিদায়ের খবরে ভাঙ্গার সচেতন মহল থেকে শুরু করে সাধারণ মানুষ চোখের জলে ভেসেছেন।

পুলিশের ওসি হিসেবে চাকুরি করে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে তার কর্মরত এরিয়ায়। তার পরেও সোমবার বিদায়ের আগে ভাঙ্গাবাসীর উদ্দেশ্যে বলেন কর্মময় জীবনে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাই। ভাঙ্গা বাসীর উদ্দেশ্যে বিদায়ি অফিসার ইনচার্জ সেলিম রেজা আরো বলেন ‘আসসালামু আলাইকুম, বদলিজনিত কারণে ভাঙ্গা থানা হইতে ফরিদপুরের উদ্দেশ্যে রওয়ানা হইলাম।

এই কর্মকালীন সময়ে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে যদি কোন কষ্ট দিয়ে থাকি তবে নিজ গুনে ক্ষমা করে দিবেন। কর্মকালীন সময়ে আপনাদের সহযোগিতায় যে ভাল কাজ গুলো করতে পেরেছি তার সকল কৃতিত্ব আপনাদের। আর যে সকল কাজগুলো করতে পারি নাই তাহার সকল ব্যর্থতা আমার। আমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য আমি চির ঋনি হয়ে থাকলাম। আমি ও আমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সবাই ভাল থাকবেন।’

সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION